NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

সিনেপ্লেক্সে দর্শক চাপে শো বাড়লো ‘রাজকুমার’-এর


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৪, ০৭:৪৭ পিএম

সিনেপ্লেক্সে দর্শক চাপে শো বাড়লো ‘রাজকুমার’-এর

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সেও রাজত্ব করছে সুপারস্টার শাকিব খানের ছবি 'রাজকুমার'। মুক্তির দুদিনের মধ্যে দর্শক চাহিদা তুঙ্গে থাকায় ছবিটির শো বাড়লো। সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ঈদের দিন ১৩ শো নিয়ে যাত্রা শুরু করে ‘রাজকুমার।’ দর্শকদের সাড়ায় দুদিনের মধ্যে শো বেড়ে দাঁড়ালো ১৭টি।

 

জানা যায়, সিনেপ্লেক্সের সনিতে ১টি, বঙ্গবন্ধু মিউজিয়ামে ২টি রাজশাহীতে নতুন করে ১টি শো বেড়েছে। এছাড়া অগ্রিম টিকেট বুকিংয়েও এগিয়ে রাজকুমার। ঈদের প্রথম ও দ্বিতীয়দিন সবগুলো শো হাউজফুল গেছে। সিনেপ্লেক্সের ওয়েবসাইট ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজকুমার খুব ভালো যাচ্ছে এবং অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে।

শনিবার বসুন্ধরা এবং সনি শাখায় রাজকুমারের টিকেট অগ্রীম অলমোস্ট সোল্ড আউট। পহেলা বৈশাখের দিনে (১৪ এপ্রিল) ৭০ শতাংশ অগ্রীম টিকেট অলরেডি বিক্রি হয়ে গেছে।

 

‘রাজকুমার’ ছবির প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানও জানিয়েছেন, প্রথমদিনে সারাদেশে থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের বিশ্বাস এটা আরও বাড়বে।

সবশ্রেণির দর্শক রাজকুমারকে আপন করে নেবেন।

 

দেশের ১২৫টির মতো সিনেমা হলে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’। জানা যায়, ২১০ টি সিনেমা হলের মধ্যে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের প্রায় তিনভাগ হল পেয়েছে। এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে।

প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান ছাড়াও রাজকুমার ছবিতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু, আনোয়ার, দিলারা জামান প্রমুখ।