NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

কত আয় করল ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’?


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ১০:৩৫ পিএম

কত আয় করল ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’?

ঈদ মানেই বলিউডপ্রেমীদের কাছে সালমান খানের সিনেমা। প্রতিবছর ঈদে দর্শকদের জন্য সালমান নিয়ে আসেন একের পর এক ধামাকা। তবে এ বছর এর ব্যতিক্রম দেখা গেল। এবার ঈদ মাতাচ্ছে অক্ষয়ের ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’।

ঈদের সিনেমাপ্রেমীদের জন্য এ বছর অক্ষয়ই ভরসা। দীর্ঘদিন থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। আর মুক্তির পর বক্স অফিসেও ভালো শুরু করেছে।

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, অ্যাকশন-প্যাকড সিনেমাটি ভারতে মুক্তির প্রথম দিনে ১৫.৬৫ কোটি রুপি আয় করেছে।

বিশ্বব্যাপী ৩১ কোটির মতো আয় তুলেছে এটি। গত বছর ঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারতে সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ১৩.৫০ কোটি রুপি। তাই প্রথম দিনের আয়ের নিরিখে এক বছরের ব্যবধানে ভাইজানের সিনেমাকে পেছনে ফেলে এগিয়ে গেল অক্ষয়-টাইগারের ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’।

 

তবে বক্স অফিসে ভালো শুরু করলেও দর্শক-সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। বলিউডের দুই অ্যাকশন হিরো যখন স্ক্রিন শেয়ার করছেন তখন ধুন্ধুমার অ্যাকশন তো থাকবেই। তবে চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র অ্যাকশন দৃশ্য এতটাই জোরাল হয়েছে যে সিনেমার গল্পের ছন্দও হারিয়ে গেছে। মেশিনগান, ট্যাংক, ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্রের আড়ম্বরে অসম্পূর্ণ রয়ে গেছে সিনেমার প্রেক্ষাপট। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েও অসন্তুষ্ট অনেকে।

 

দুই-তিন বছর ধরেই বক্স অফিসে খরা দেখতে হচ্ছে অক্ষয় কুমারকে। ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘বচ্চন পান্ডে’, ‘রাম সেতু’র মতো সিনেমাগুলো বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। একই অবস্থা টাইগার শ্রফেরও। ‘হিরোপান্থি ২’, ‘গণপত’-এর মতো সিনেমা বক্স অফিসে ব্যর্থ। এবার একসঙ্গে জুটি বেঁধে কিছুটা হলেও খরা কাটিয়ে বক্স অফিসে আশার আলো দেখতে পেল অক্ষয়-টাইগারের ঈদ রিলিজ ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’। 

আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। আরো রয়েছেন মানুষী চিল্লার, আলায়া এফ, সোনাক্ষী সিনহা, জুগাল হাসরাজ প্রমুখ।