NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

নিপুণের প্যানেলে নির্বাচনের ঘোষণা বাপ্পীর


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:০১ এএম

নিপুণের প্যানেলে নির্বাচনের ঘোষণা বাপ্পীর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আসন্ন। ইতোমধ্যে দুইটি প্যানেলই তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মূলত এবার দুইটি প্যানেল হচ্ছে। একটি মিশা-ডিপজল পরিষদ ও অন্যটি কলি -নিপুণ পরিষদ।

এই নির্বাচনে এবার অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক নিজেই।

 

জানা গেছে, মাহমুদ কলি ও নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচন করবেন বাপ্পী। প্যানেলটির সহ-সাধারণ সম্পাদক প্রার্থী এই নায়ক মঙ্গলবার (২ মার্চ) মনোনয়ন ফরম জমা দেন।

 

বাপ্পী চৌধুরী জানান, অনেকটা অনুরোধেই নির্বাচনে অংশ নিতে হচ্ছে।

এর আগে গতবার নিপুণের প্যানেলে এই পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন। সেই পদেই এবার নির্বাচন করবেন বাপ্পী।

 

আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন খোরশেদ আলম খসরু। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।