NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

বক্স অফিসে জাদু দেখাল তিন রমণীর ‘ক্রু’


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ১১:২৯ পিএম

বক্স অফিসে জাদু দেখাল তিন রমণীর ‘ক্রু’

বলিউডের তিন প্রজন্মের তিন রমণী একসঙ্গে এক ফ্রেমে আসার পর থেকেই বেশ আলোচনায় ছিল ‘ক্রু।’ টাবু, কারিনা ও কৃতি অভিনীত বহুল প্রত্যাশিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ২৯ মার্চ। আর মুক্তির প্রথম দিনই বেশ সাড়া ফেলেছে এটি। মুক্তির প্রথম দিনই ভারতে ১০ কোটি রুপির বেশি আয় করে নিয়েছে ‘ক্রু’।

 

বেশ ভালো উদ্বোধনী আয়ের সঙ্গে রেকর্ড তালিকায়ও নাম তুলেছে ‘ক্রু’। ২০২৪ সালের প্রথম তিন মাসের হিসাবে সিনেমাটি ইতিমধ্যে প্রথম দিনের আয়ে সেরা তিনের তালিকায় জায়গা করে নিয়েছে। এ বছর হৃতিক-দীপিকার ‘ফাইটার’ ও অজয়-মাধবনের ‘শয়তান’-এর পর প্রথম দিনে সর্বোচ্চ আয় করা তৃতীয় চলচ্চিত্র এটি। ‘ফাইটার’ এ বছর মুক্তির প্রথম দিন ২৪.৬০ কোটি এবং ‘শয়তান’ মুক্তির প্রথম দিন ১৫.২১ কোটি রুপি আয় করেছে।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ক্রু’ ১০.২৮ কোটি রুপি আয় করে এখন তালিকার তৃতীয় স্থানে। 

 

প্রথম দিনের আয়ের প্রাথমিক হিসাবে বিশ্বব্যাপী প্রায় ২০ কোটি রুপি আয় করে নিয়েছে ‘ক্রু’।

1
‘ক্রু’র একটি দৃশ্য

এদিকে মুক্তির পর দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ‘ক্রু’। টাবু, কারিনা ও কৃতি স্যানন―তিনজনই সিনেমাটির প্রাণ হিসেবে নিজেদের আধিপত্য দেখিয়েছেন।

সেই সঙ্গে কপিল শর্মা ও দিলজিত দোসাঞ্ঝের ক্যামিও চরিত্রও নজর কেড়েছে দর্শকদের। হাস্যরস ও ডার্ক টুইস্টে ভরপুর সিনেমাটি বক্স অফিসে হিট হতে যাচ্ছে বলেই অনুমান করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

 

রাজেশ কৃষ্ণান পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন একতা কাপুর, অনিল কাপুর, রিয়া কাপুর ও বিগবিজয় পুরোহিত। মূল ভূমিকায় অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর, কৃতি স্যানন। আরো রয়েছেন শাশ্বত চ্যাটার্জি ও শেহনাজ গিলের মতো তারকা।