NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিলেন সিয়াম


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০৩:৫৭ এএম

জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিলেন সিয়াম

আজ শুক্রবার (২৯ মার্চ) ছিল চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদের জন্মদিন। আর তিনি আজকের দিনটিকেই বেছে নিলেন নতুন ছবির ঘোষণার জন্য। শানখ্যাত নির্মাতা এম রাহিমের নতুন ছবি ‘জংলি’তে অভিনয় করবেন তিনি।

এ দিন ছবির ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে ফার্স্টলুক পোস্টারও।

সেখানে দেখা যাচ্ছে, সিয়ামের পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতুহলের।
চোখ জুড়ে আক্রোশ! 

 

এমন আঙ্গিকে প্রকাশিত হলো ‘জংলি’ সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার। একেবারেই ভিন্ন এক অবতারে দেখা মিলল সিয়াম আহমেদের। 

পরিচালক জানান, আসছে ঈদুল আজহার জন্য নির্মিত হচ্ছে ‘জংলি’ ছবিটি। এতে নামভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ।

সিনেমাটি নির্মিত হয়েছে ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

 

ছবিটিতে আর কে কে অভিনয় করেছেন তা এখনো জানা যায়নি।