NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

লন্ডনে ‘হোপ গালা’ সঞ্চালনা করবেন আলিয়া ভাট


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৪, ১২:০১ পিএম

লন্ডনে ‘হোপ গালা’ সঞ্চালনা করবেন আলিয়া ভাট

বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন আলিয়া ভাট। এরইমধ্যে বলিউড পেরিয়ে হলিউডেও পা রেখেছেন তিনি। অভিনয় করছেন ‘দ্য হার্ট অব স্টোন’ সিনেমায়। এবার লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় দেখা যাবে অভিনেত্রীকে।

 

কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করে চলেছেন বলিউড অভিনেত্রীরা। গত বছর অস্কার মঞ্চে উপস্থাপনার জন্য ডাক পেয়েছিলেন দীপিকা পাডুকোন। এ বছর বাফটা উপস্থাপনায়ও ডাক পেয়েছিলেন তিনি। এবার লন্ডনের হোপ গালা অনুষ্ঠান উপস্থাপনার আমন্ত্রণ পেলেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট।

 গত বছর ‘মেট গালা’তে অংশ নিয়েছিলেন আলিয়া।

 

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) লন্ডনের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হাইড পার্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে এবারের আসর। ভারত ও লন্ডনের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবীরা উপস্থিত থাকবেন সেখানে। হোপ গালা বিশ্বের প্রথম চ্যারিটি গালা শো।

বিশ্বজুড়ে দরিদ্র শিশুদের নিয়ে গঠিত দুস্থ শিবিরকে সাহায্য করে তারা।

 

আলিয়াকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসা করেছিল ৩৫৫ কোটি রুপির বেশি। বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন ‘জিগরা’ চলচ্চিত্র নিয়ে। এছাড়াও সামনে ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ২’ আসবে অভিনেত্রীর।