NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

চুপিসারে বিয়ে সেরে ফেললেন অদিতি-সিদ্ধার্থ


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৪, ১১:৫২ এএম

চুপিসারে বিয়ে সেরে ফেললেন অদিতি-সিদ্ধার্থ

সদ্যই চুপিসারে বিয়ে করে বেশ চমকে দিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিউজ বোয়েকে বিয়ে করেন অভিনেত্রী। এবার তাপসীর দেখানো পথেই হাঁটলেন আরেক বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী।

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুধবারই (২৭ মার্চ) নাকি সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ।

প্রতিবেদন অনুসারে, তেলেঙ্গানার এক মন্দিরে বিয়ে সেরেছেন তারা। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুজনের একজনও মুখ খোলেননি এখনো। অনুরাগীরাও অপেক্ষায় নবদম্পতির ছবি দেখার।

তবে তাদের বিয়ের খবরে সামাজিক মাধ্যমে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। তারকা সহকর্মীরাও জানাচ্ছেন শুভেচ্ছা।

 

1
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ

২০২১ সালের তামিল-তেলুগু দোভাষী ‘মহা সমুদ্রম’ সিনেমার সেটে সিদ্ধার্থ ও অদিতির প্রথম আলাপ। সিনেমার সেট থেকেই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম ।

এরপর তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়। বিভিন্ন সিনেমার ইভেন্টে একসঙ্গে যাওয়া থেকে একসঙ্গে ঘুরতে যাওয়া, এ সব কিছুই ইঙ্গিত দিচ্ছিল তাঁদের মধ্যে সম্পর্কের। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে করা মজার রিলও নজর এড়ায়নি কারো। 

 

সিদ্ধার্থ ও অদিতি দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছোটবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ।

দীর্ঘস্থায়ী হয়নি সেই বিয়ে । তিন বছরের মধ্যেই ভাঙে বিয়ে। ২০০৭ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের। অদিতির গল্পটাও প্রায় এক রকমের। মাত্র ২১ বছরেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে হয় অদিতির। তবে চার বছর পর বিয়ে ভাঙে নায়িকার। ২০১৩ সালে আলাদা হন দুজন। তার প্রায় ১১ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন অদিতি।