NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

নায়ক শাকিব, খলনায়ক যীশু


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ০৩:৪২ পিএম

নায়ক শাকিব, খলনায়ক যীশু

রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় নায়ক শাকিব খানের বিপরীতে খলনায়কের ভূমিকায় থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। যদিও এই বিষয়ে নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ইতোমধ্যে তুফানে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। শিগগিরই আসছে ঘোষণা।

 

 

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আগামী কিছুদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে বলেও জানা গেছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। 

পুরোপুরি অ্যাকশন ধাঁচের ‘তুফান’ সিনেমায় খলনায়ক চরিত্রে প্রথমে আফরান নিশোকে প্রস্তাব দেয়া হয়েছিল। 

‘তুফান’ সিনেমাটি নির্মিত হবে চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের যৌথ প্রযোজনায়।

আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।