NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

বিয়ে করলেন অভিনেত্রী তাপসী পান্নু, ‘বর’ কে?


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ১২:২২ পিএম

বিয়ে করলেন অভিনেত্রী তাপসী পান্নু, ‘বর’ কে?

অনেকটা চুপিসারেই বিয়ে সেরে ফেললেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি উদয়পুরে তাঁর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সাথে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। নিউজ ১৮ অনুসারে, শনিবার (২৩ মার্চ) তারা বিয়ে করেছেন। বুধবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

 

এক দশক প্রেম করে আসছিলেন তাপসী পান্নু ও ম্যাথিয়াস বো। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন তাপসী-ম্যাথিয়াস। এসময় পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

তারকাদের মধ্যে অনুরাগ কাশ্যপ, কণিকা ধিলো পাভাইল গুলাটিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পাভাইল গুলাটি ইনস্টাগ্রামে একটি ফটোও শেয়ার করেছেন যেখানে সবাইকে একসঙ্গে দেখা যাচ্ছে বিয়ের পার্টিতে। যদিও ছবিতে তাপসী বা ম্যাথিয়াসকে দেখা যায়নি।

 

প্রতিবেদন অনুসারে, খুব শিগগির তাপসী পান্নু মুম্বাইয়ে বিয়ের পার্টির আয়োজন করবেন।

আর এতে বন্ধু ও সহকর্মীদের নিমন্ত্রণ জানাবেন তিনি তবে বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তাপসী। এমনকী বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি।

 

1

তাপসী ও ম্যাথিয়াস

একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাপসী-ম্যাথিয়াসের। পরবর্তীতে সম্পর্কে জড়ান তারা। যদিও সম্পর্কে আড়ালেই রেখেছিলেন দুজন।

তবে ২০২১ সালে সম্পর্কের কথা স্বীকার করেন তাপসী। 

 

২০১০ সালে তেলেগু চলচ্চিত্র ‘ঝুমানড়ি নাদাম’ সিনেমার মাধ্যমে সিনেমার জগতে পা রাখেন তাপসী পান্নু। পরের বছরই ‘আড়ুকালাম’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান। ২০১২ সালে ‘চশমে বাদ্দুর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাপসীর। তবে ২০১৬ সালে বলিউডের ‘পিংক’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান এই অভিনেত্রী। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’তে।