NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

জয়ার চতুর্থ, অপি, ফারিন সোহেল ও মাহতিমের প্রথম মনোনয়ন


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ০৯:৫১ এএম

জয়ার চতুর্থ, অপি, ফারিন সোহেল ও মাহতিমের প্রথম মনোনয়ন

দুই বাংলা জুড়েই এখন আমাদের দেশের অভিনয়শিল্পীদের পদচারনা। তবে শুধু অভিনয়শিল্পী বললে হয়তো ভুল হবে, গান তো পৌঁছে গেছে আরও আগে। তাদের সফলতা যেমন মিলছে, তেমনি মিলছে স্বীকৃতিও। এদিক থেকে এগিয়ে আছেন জয়া আহসান।

এতদিনে তার পরিশ্রম আর একাগ্রতায় টলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন। পেয়েছেন বেশ কিছু পুরস্কার ও সম্মাণনা। তার পথ ধরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। কিছুদিন আগে অভিনয় করেছেন ‘আরো এক পৃথিবী’ নামে একটি সিনেমায়।
তার অভিনয় আলাদা করে নজর পড়েছে পশ্চিমবঙ্গের দর্শক ও সমালোচকদের। এটা প্রমাণ পাওয়া গেলো আজ ২৫ মার্চ সন্ধ্যায়।

 

আজ ফিল্মফেয়ার পুরস্কারের (বাংলা) ২০২৪ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। বরাবরের মতো নিজের সফলতার ইঙ্গিত দিয়েছেন জয়া আহসান।

সৃজিতের নির্মাণে ‘দশম অবতার’ ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোয়ন পেয়েছেন তিনি। পাশাপাশি মনোনয়ন পেয়েছেন কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ ছবির জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে। আর প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে নিজের জাত চিনিয়েছেন ফারিণ। পেয়েছেন দুটি মনোনয়ন। ফারিন অবশ্য ফেসবুকে এই খবর শেয়ার করে চেয়েছেন দোয়া।
লিখেছেন, ‘‘আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে অতনু ঘোষ পরিচালিত এবং এসকে মুভিজ প্রযোজিত আমার অভিষেক চলচ্চিত্র ‘আরো এক পৃথিবী’ এর জন্য আমি ফিল্মফেয়ারে জোড়া মনোনয়ন পেয়েছি। শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক)। শ্রেষ্ঠ অভিনেত্রী (নবাগত)। সবাই আমার জন্য দোয়া করবেন।’

 

1
সোহেল মন্ডল ও মাহতিম সাকিব

তবে ঘটনা এখানেই শেষ নয়। ঢাকার আরও এক অভিনেত্রীকে পাওয়া গেলো এবারের ফিল্মফেয়ার মনোনয়ন তালিকায়। তিনি অপি করিম। ইন্দ্রনীল রায় চৌধুরী নির্মিত ‘মায়ার জঞ্জাল’-এ অভিনয় করে সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

এবার একজন অভিনেতারও জায়গা হয়েছে এই মনোনয়ন তালিকায়। তিনি দুই বাংলার দর্শকদের কাছে প্রিয় মুখ ‘ভাইছা’ খ্যাত সোহেল মন্ডল। ‘মায়ার জঞ্জাল’ছবিতে পাশ্ব চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন এই মনোনয়ন।

এতো গেলো অভিনয়ের খবর। গান দিয়েও মাতিয়ে দিয়েছেন ঢাকার তরুণ শিল্পী মাহতিম শাকিব। ‘চিনি ২’ সিনেমায় তিনি ‘তুমি জানতেই পারো না’ শিরোনামের একটি গান গেয়েছেন। এর জন্য সেরা গায়ক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।

ফিল্মফেয়ার ম্যাগাজিনের তথ্য অনুসারে, আগামী ২৯ মার্চ কলকাতার আইসিটি রয়্যাল বেঙ্গলে জমকালো আয়োজনে এই পুরস্কার দেওয়া হবে।

বলে রাখা ভালো, এর আগে জয়া আহসান তিনবার এই পুরস্কার পেয়েছেন। এবার দেখার পালা তার সঙ্গে ঢাকাবাসির মধ্যে আর কে কে জায়গা কেন নেন এই পুরস্কারের তালিকায়।