NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

যখন প্রথম অফার আসে, নিজেই অবাক হয়েছিলাম : সারিকা


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:১৭ পিএম

যখন প্রথম অফার আসে, নিজেই অবাক হয়েছিলাম : সারিকা

আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয় করে নতুনরূপে আবির্ভূত হয়েছেন আজমেরী হক বাঁধন। এই পরিচালকের নতুন ছবিতে অভিনয় করছেন সারিকা সাবরিন। এই ছবি ও নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন হৃদয় সাহা।

ঈদে মাত্র একটি নাটক

সাদের নাম ঠিক না হওয়া ছবিতে অভিনয়ের জন্য নাটক বা ওটিটির কোনো কনটেন্টে সেভাবে সময় দিতে পারছেন না সারিকা।

বলেন, ‘ঈদের মাত্র একটি নাটকে অভিনয় করেছি। চঞ্চল চৌধুরী দাদার সঙ্গে নাটকটি, পরিচালক সকাল আহমেদ।’ তারও আগে রায়হান রাফীর ওয়েব ছবি ‘মায়া’র শুটিং সম্পন্ন করেছেন। ঈদে আসছে না ছবিটি।
তবে সারিকা জানালেন, এ বছরই আসবে।

 

ঈদের ‘ইত্যাদি’ মানে সারিকা আছেন

হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বে  নিয়মিতভাবে দেখা যায় সারিকাকে। এবারও আছেন। সারিকা বললেন, “আমার ক্যারিয়ারের শুরু থেকেই ঈদের ‘ইত্যাদি’তে অভিনয় করে যাচ্ছি।

এটা আমার জন্য বড় পাওয়া। এবার ইন্তেখাব দিনার ভাইয়ের সঙ্গে একটি নাটিকায় অংশ নিয়েছি। খুব ভালো লেগেছে। আজকেও সংকেতদার নির্দেশনায় মীর সাব্বির ভাইয়ের সঙ্গে করলাম ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’-এর শুটিং।”

 

ভালো লাগে আমার আমি

অপি করিম, নওশীন, মুনমুনের পর কয়েক বছর ধরে বাংলাভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন সারিকা।

মডেল-অভিনেত্রী পরিচয়ের পর নামের সঙ্গে এখন উপস্থাপিকাও যুক্ত হয়েছে। সারিকা বলেন, “আমার কাছে যখন প্রথম অফার আসে, নিজেই অবাক হয়েছিলাম। কারণ আমি তো উপস্থাপনা কখনোই করিনি। পরে প্রযোজকের পরামর্শে শুরু করি। ‘আমার আমি’ উপস্থাপনা করতে ভালো লাগে। দেশের তারকাশিল্পীরা আসেন অতিথি হয়ে, তাঁদের কাছ থেকে বিচিত্র মজার অভিজ্ঞতা শুনি, তাঁরাও আপন করে নেন।”

 

এক লাইনের ‘সত্য’ 

আবদুল্লাহ মোহাম্মদ সাদের ছবিটি ওয়েবের জন্য। শোনা যাচ্ছে, শুধু সারিকাই নন, এতে আছেন নাজিফা তুষি ও সাইমন সাদিক। এরই মধ্যে নাকি শুটিংও হয়ে গেছে। সারিকাও বিস্তারিত বললেন না, শুধু বললেন, ‘আমি করছি, এটা সত্য। এর বাইরে আর কিছুই বলতে পারব না, মানা আছে। ঘোষণা আসুক, তখন বিস্তারিত বলব।’