NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৪, ০৬:১১ পিএম

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, বলিউড সুপারস্টারের অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে। শুক্রবার সকাল ৬টায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

ভারতীয় একাধিক প্রতিবেদন অনুসারে, কড়া নিরাপত্তার মধ্যে সকালে বিগ বিকে হাসপাতালে আনা হয়।

অভিনেতার শারীরিক অসুস্থতা শুরু থেকেই গোপন রাখা হয়েছিল। 

 

শুক্রবার (১৫ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টও করেন অভিনেতা। যেখানে তিনি লেখেন, ‘আপনাদের প্রতি সর্বদা কৃতজ্ঞ।’ কিন্তু অভিনেতার এই পোস্টের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

এখন পর্যন্ত বচ্চন পরিবারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

 

২০২৩ সালের মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভেঙে আহত হন অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস ছিলেন বেড রেস্টে। চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।

এর আগে ২০২২ সালে দীপাবলির ঠিক আগে অমিতাভ জানিয়েছিলেন, পায়ের রগ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কেবিসির সেটে ঘটেছিল সেই দুর্ঘটনা। সেই সময় তাঁকে হাসপাতালেও যেতে হয়েছিল, যেখানে ডাক্তাররা ক্ষতস্থান সেলাই করে দেন।

 

অমিতাভকে সামনে দেখা যাবে ‘প্রোজেক্ট কে’ চলচ্চিত্রে। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন।

আরো থাকছেন কমল হাসানের মতো তারকা। সিনেমাটি এ বছরই পর্দায় আসবে।