NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

নায়কের বিছানায় যেতে প্রযোজকের চাপ, শ্যারন স্টোনের অভিযোগ


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৪, ০৮:০০ পিএম

নায়কের বিছানায় যেতে প্রযোজকের চাপ, শ্যারন স্টোনের অভিযোগ

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন। নব্বইয়ের দশকে পেয়েছিলেন ‘সেক্স সিম্বল’-এর খেতাব। তাঁর ‘বেসিক ইনস্টিংক্ট’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। যৌন আবেদনময়ী চরিত্রে শ্যারন স্টোনের জুড়ি মেলা ভার।

তবে সেই শ্যারন স্টোনই এবার হলিউডের এক প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। সিনেমা হিট করাতে শ্যারনকে নায়কের বিছানায় যেতে অনুরোধ করেছিলেন নেই প্রযোজক যার নাম রবার্ট ইভানস। এমনই এক বিষ্ফোরক অভিযোগ তুললেন ৬৬ বছর বয়সী শ্যারন। 

 

সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্যারন জানান, ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘সিলভার’ সিনেমার শুটিংয়ের সময়।

শুটিংয়ের মাঝেই শ্যারনকে নিজের অফিসে ডাকেন ‘গডফাদার’ সিনেমার প্রযোজক রবার্ট ইভানস। তার পর বিলির (বিলি বাল্ডউইন) সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বলেন। শ্যারনের অভিযোগ, নায়কের বিছানা গরম করলেই সিনেমার যৌন দৃশ্য আকর্ষণীয় হবে বলেছিলেন প্রযোজক। আর সিনেমাকে বাঁচানোর এটাই একমাত্র পথ।

 

পডকাস্টে শ্যারন জানান, এমন প্রস্তাব মেনে নেওয়ার পাত্রী তিনি নন। তাই সরাসরি নাকচ করে দেন। 

1
‘বেসিক ইনস্টিংক্ট’-এ শ্যারন স্টোন

২০১৯ সালের অক্টোবর মাসে প্রয়াত হন প্রযোজক রর্বাট ইভানস। শ্যারনের এই অভিযোগ নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। তবে সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে পালটা দিয়েছেন অভিনেতা বিলি বাল্ডউইন।

‘সিলভার’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “জানি না কেন শ্যারন স্টোন এত বছর পরও আমাকে নিয়ে কথা বলতে থাকেন। এখনও আমার উপরে ক্রাশ আছে নাকি আমি উন্নতি করেছি বলে ব্যথা পেয়েছে?” এমনকী শ্যারনের গোপন তথ্য ফাঁস করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

 

‘ক্যাসিনো’ এবং ‘বেসিক ইনস্টিংক্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য রীতিমতো বিখ্যাত হয়ে যান শ্যারন স্টোন। ৯০-এর দশকের আইকন ছিলেন এই লাস্যময়ী অভিনেত্রী। ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি এমি পুরস্কার অর্জন করেন। ২০০৫ সালে ফ্রান্স সরকার তাকে অদ্রে দে আর্ত এ দে লেত্রে উপাধিতে ভূষিত করে। ২০০৪ সালে স্বামী রন ব্রনস্টেইনের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ের সম্পর্কে জড়াননি শ্যারন স্টোন।