NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আরিয়ানের পরিচালনায় শাহরুখ-সুহানা, প্রকাশ্যে ঝলক


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৪, ০২:৫৩ পিএম

আরিয়ানের পরিচালনায় শাহরুখ-সুহানা, প্রকাশ্যে ঝলক

শাহরুখের বিপরীতে প্রথমবারের মতো দেখা গেল মেয়ে সুহানাকে। আর পরিচালকের দায়িত্বে শাহরুখপুত্র আরিয়ান খান। না, এটি কোনো সিনেমা নয়, এটা বিজ্ঞাপন। ছেলে আরিয়ানের পরিচালনায় অভিনয় করেছেন বাবা আর মেয়ে।

আর বিজ্ঞাপনটি আরিয়ান খানের পোশাক ব্র্যান্ড ডি’ইয়াভোলের প্রচারের জন্যই তৈরি করা হয়েছে।

 

বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাহরুখ। শুরুতে তাঁর আঙুলে তিনটি আংটি দেখা যায়, যার ওপর ডি’ইয়াভোলের তিনটি অক্ষর লেখা। কোনো একটা কিছুর ওপর ঘুষি মারতে দেখা যায় শাহরুখকে, এরপর তাঁর হাত রক্তে লাল হয়ে যায়।

তিনি সেই হাত দিয়ে একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাচে ‘এক্স’ চিহ্ন দিয়ে চিহ্নিত করেন।

 

এর পরের দৃশ্যেই কোনো এক মেয়েকে হেঁটে ঢুকতে দেখা যায়, যদিও প্রথমে তাঁর মুখ দেখা যায়নি। মেঝে থেকে একটি জাদুকরী লাঠি তুলে নেন তিনি। লাঠি থেকে বেরিয়ে আসা নীল রঙের আভা, আর তখনই তাঁর মুখটি সামনে আসে।

বোঝা যায় তিনি সুহানা খান। সুহানা ট্রেনের জানালার পাশের অংশটি সেই জাদুকরী লাঠি দিয়ে নীল রং দিয়ে ডিজনির লোগোর আকারে এঁকে দেন। একে অপরের মুখোমুখি হন বাবা ও মেয়ে, চোখে চোখ পরতেই সুহানা ও শাহরুখের মুখে ফুটে ওঠে মৃদু হাসি।

 

টিজার ভিডিওটি শেয়ার করে শাহরুখ ক্যাপশনে লিখেছেন, ‘এই কোলাবরেশনের বিষয়টি যে প্রয়োজন ছিল, তা হয়তো আপনার জানাই ছিল না। প্রতিটি ভালো গল্পই সিক্যুয়েলের দাবি রাখে।

এক্স-২ আসছে ১৭ মার্চ।’

 

প্রসঙ্গত ২০২৩-এর শুরুর দিকে ডি’ইয়াভোল এক্সের সহপ্রতিষ্ঠাতা আরিয়ান তাঁর এই ব্র্যান্ডের ওয়েবসাইটে চালু করেছিলেন। যে ব্র্যান্ড নিজেকে ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে, যে ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হোন বলিউড বাদশাহ। গত ৩০ এপ্রিল আরিয়ান খানের ব্র্যান্ড ডি’ইয়াভোলের এক্সের অনলাইন সেল শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। আকাশছোঁয়া দাম হওয়া সত্ত্বেও বিক্রিতে বাধা পড়েনি।