NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

‘জওয়ান’র আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৪ পিএম

‘জওয়ান’র আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ

বছরের শুরুতেই রাজকীয় প্রত্যাবর্তন করেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ চার বছর বিরতির পর ‘পাঠান’ ছবি দিয়ে বক্স অফিসে বাজিমাত করেন। এরপর থেকেই ভক্তদের অপেক্ষার পালা বাড়ে ‘জওয়ান’র জন্য। ধারণা করা হচ্ছে, ‘পাঠান’র মতো বক্স অফিসে ঝড় তুলবে ‘জওয়ান’ও। তেমনটাই আভাস মিলল ‘জওয়ান’র আগাম ঝলক তথা প্রিভিউতে।

আজ (সোমবার) এই ছবির আগাম ঝলক প্রকাশ করা হবে, এ খবর আগেই জানানো হয়েছিল। অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। সকাল সাড়ে দশটায় হলো সেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে এলো ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ।

পুরো সময় জুড়ে শাহরুখকে একাধিক রূপে দেখা গিয়েছে। কখনো তিনি রয়েছেন সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে। তবে আধা মুখোশ পরে বলিউড বাদশা ক্যামেরার সামনে তীক্ষ্ম চাহনি দিতেই কেল্লাফতে। অবশ্য শাহরুখের ছবি মানেই ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’। ব্যান্ডেজ খুলেই নিজের ন্যাড়া লুকে চমকে দেন কিং খান। এ সময় তার মুখে সংলাপ ছিল, ‘আমি যখন ভিলেন হই তখন আমার সামনে কোনো নায়ক টিকতে পারে না।’

অল্প সময়ের ঝলকে দেখা গেছে ছবির প্রধান নায়িকা নয়নতারাকে। ভিলেন চরিত্রে বিজয় সেতুপতিকেও দেখা গেছে খুনে মেজাজে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। লাল শাড়িতে বৃষ্টিতে ভিজে গুণ্ডাদের শায়েস্তা করতে দেখা গেছে তাকে। এছাড়াও দেখা গেছে প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি ছবিটি। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমার।