NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

ব্রিটিশ রানিকে নিয়ে গোপন তথ্য প্রকাশ এফবিআইয়ের


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৮ এএম

ব্রিটিশ রানিকে নিয়ে গোপন তথ্য প্রকাশ এফবিআইয়ের

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। আর ওই সময় তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সেই গোপন পরিকল্পনার তথ্য প্রায় ৪০ বছর পর প্রকাশ করেছে মার্কিন অনুসন্ধান ও গোয়েন্দা সংস্থা এফবিআই।

সংস্থাটি বলেছে, ১৯৮৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সফর ছিল রানির। এর এক মাস আগে সানফ্রান্সিসকোর এক ব্যক্তি এক পুলিশ কর্মকর্তাকে জানিয়েছিলেন, তিনি রানিকে হত্যা করবেন। ওই ব্যক্তি দাবি করেছিলেন, রানির রাজ্য উত্তর আয়ারল্যান্ডে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে তার মেয়ে মারা গেছে। এর প্রতিশোধ নিতে রানিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। এমনকি কিভাবে হত্যা করবেন— সে সম্পর্কেও বলেছিলেন পরিকল্পনাকারী।

ওই হত্যা পরিকল্পনাকারীর সঙ্গে পুলিশ কর্মকর্তার আগে থেকেই পরিচয় ছিল। তারা দুজন সানফ্রান্সিসকোর একটি আইরিশ মদের দোকানে নিয়মিত যেতেন।

এমন হুমকির কথা জানতে পেরে ওই পুলিশ কর্মকর্তা বিষয়টি এফবিআইকে অবহিত করেন। এরপরই সংস্থাটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।  

রানিকে হত্যা পরিকল্পনার বিষয়ে ওই সময় এফবিআইয়ের গোয়েন্দারা বলেছিলেন, ‘সে রানির ক্ষতি করতে যাচ্ছিল এবং গোল্ডেন গেট ব্রিজের নিচ দিয়ে যখন রানিকে বহনকারী রাজ প্রমোদতরীটি যাবে, তখন সেটির ওপর সেটির ওপর কিছু ছোঁড়ার পরিকল্পনা করেছিল। অথবা রানি যখন ইয়োসমিতে জাতীয় পার্কে যাবেন তখন তাকে হত্যার চেষ্টা চালাবে।’

তবে আগেই পরিকল্পনা জেনে ফেলায় যখন গোল্ডেন গেট ব্রিজের নিচে রানির প্রমোদতরীটি আসে তখন সেখানে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে ইয়োসমি জাতীয় পার্কে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটি জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের অনুরোধের প্রেক্ষিতে গত সোমবার এফবিআই তাদের ওয়েবসাইটে এ  গোপন নথির তথ্য প্রকাশ করে।

এদিকে ১৯৮৩ সালে রানি যখন যুক্তরাষ্ট্রে যান তখন উত্তর আয়ারল্যান্ডে সমস্যা চলছিল। আইরিস রিপাবলিকান আর্মি নামের একটি সংগঠন ওই সময় ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের হত্যার ছক কষেছিল।