নিউইয়র্কে ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান (২৪) নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
রাকিবুল হাসানের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায়। ৪ বছর আগে মা-বাবা-ভাইয়ের সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসেন রাকিবুল।
পুলিশ জানায়, চাচা মোহাম্মদ হানিফের টয়োটা প্রাইয়াস চালাতেন রাকিবুল হাসান। শিফট শেষে বেল্টপার্কওয়ে ধরে বাসায় ফেরার সময় ফ্লাটবুশ এভিনিউর নিকটে প্লামবীচ এলাকা অতিক্রমকালে দ্রুতগামী একটি বিএমডব্লিউ তার গাড়িতে প্রচন্ড বেগে ধাক্কা দেয়। প্রায় একইসময় অন্য পথ দিয়ে আসা সিআরভি হুন্ডাও রাকিবুলের গাড়ির সাথে ধাক্কা খায় এবং রাকিবুলের গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়।
সংবাদ পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স এবং পুলিশ এসে মারাত্মক আহত অবস্থায় রাকিবুল হাসানকে ব্রুকলীনস্থ এনওয়াইইউ ল্যাঙ্গুন হাসপাতালের জরুরী বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান নিহত
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৪ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল
অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের

