নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ইটজি চায়নিজ রেস্তোরায় গত বুধবার বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল।
সভায় এইচআরপিবি কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ বলেন, আইনের শাসন, গনতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত না হলে কোন দেশ প্রকৃত উন্নয়ন করতে পারে না। তিনি তার বক্তব্যে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় প্রবাসী ট্রাইবুনাল গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশ ল সোসাইটির সাথে সংশ্লিস্ট আইনজীবীদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখার আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন উপদেস্টা এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট এম মতিউর রহমান, সাবেক উপদেস্টা এডভোকেট মিয়া জাকির, এটর্নী খায়রুল বাশার, এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, এডভোকেট মাহাবুবার রহমান বকুল, এডভোকেট ওয়াহিদুর রহমান, এডভোকেট সুলতানা জামান, এডভোকেট জয়জিত আচার্য্য (এ.পি.পি), এডভোকেট সোনিয়া সুলতানা, এডভোকেট শাহিন খান, এডভোকেট পারভিন জামাল, এডভোকেট মহি উদ্দিন প্রমুখ।
বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখার আহবান
নিউইয়র্কে এইচআরপিবি’র সভাপতি এডভোকেট মনজিল মোরসেদের সাথে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র মতবিনিময় সভা
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৪ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল
অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের

