নিউইয়র্ক: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক -এ ৪ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন করা হয়। এই অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অতঃপর ‘জাতীয় সংবিধান দিবস’-এর প্রেক্ষাপট ও গুরুত্বের উপর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বিশেষ আলোচনার শুরুতে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের মাত্র এক বছরেরও কম সময়ে বঙ্গবন্ধুর সরকার জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি লিখিত সংবিধান উপহার দেন যা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি পবিত্র সংবিধানের মর্যাদা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে সকলকে যে যার অবস্থান থেকে দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান।
মহান সংবিধানের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘জাতীয় সংবিধান দিবস’ পালন
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৫ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবীণ ভারতীয়দের সঙ্গে রাখীবন্ধনে অংশ নিলেন মেয়র মামদানি
নিউ ইয়র্কে 'চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা'-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন
মিশিগানে প্রাক্তন চবিয়ানদের পরিবার নিয়ে ক্রুজ ভ্রমণ
নিউইয়র্কে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় বাংলাদেশিদের জন্য বড় সুখবর
নিউইয়র্কে কানাডা প্রবাসী লায়েক চৌধুরীর সঙ্গে মতবিনিময়
নিউইয়র্কে বাংলাদেশ লিবারেশন ভেটেরানসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
উৎসবমুখর পরিবেশে প্রবাসী মতলব সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা

