NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘জাতীয় সংবিধান দিবস’ পালন


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৫ এএম

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘জাতীয় সংবিধান দিবস’ পালন

নিউইয়র্ক: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক -এ ৪ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন করা হয়। এই অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অতঃপর ‘জাতীয় সংবিধান দিবস’-এর প্রেক্ষাপট ও গুরুত্বের উপর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বিশেষ আলোচনার শুরুতে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের মাত্র এক বছরেরও কম সময়ে বঙ্গবন্ধুর সরকার জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি লিখিত সংবিধান উপহার দেন যা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি পবিত্র সংবিধানের মর্যাদা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে সকলকে যে যার অবস্থান থেকে দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান।
মহান সংবিধানের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।