নিউ ইয়র্ক প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ লিবারেশন ভেটেরানস ১৯৭১ ইউএসএ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গেরিলা যোদ্ধা ফারুক হোসাইন। তবে অসুস্থতার কারণে তিনি বেশিক্ষন সঞ্চালনা করতে পারেননি।  প্রবাসীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল সদস্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রবাসে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন প্রবাসী নেতৃবৃন্দ। আলোচনা শেষে ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাৎ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে দেশকে রক্ষার জন্য আবারো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সংঘটনের ভাইস প্রেসিডেন্ট শওকত আকবর রিচি, খুরশীদ আনোয়ার বাবলু, রুহুল আমিন ভূঁইয়া, মেজর (অব.) মঞ্জুর আহমেদ (বীর প্রতীক), মেজর (অব.) এহসান, রেজাউল বারী, বিএম জাকির হোসেন হিরু এবং সরদার আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আবুল মনসুর খান, মকবুল হোসেন এবং মনির হোসেন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মঞ্জুর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাদিক, আপ্যায়ন সম্পাদক মো. হাই মঞ্জু, মোতাহার হোসেন, ইউসুফ চৌধুরী, আবু তাহের, আবুল বাশার চুন্নু প্রমুখ।  এছাড়াও সভায় কবিতা আবৃতি ও বক্তব্য রাখেন কবি হাসানাল আবদুল্লা, শিশু সাহিত্যক হুমায়ুন কবীর ঢালী, সাংবাদিক ফজলুর রহমান, ড. ওবায়দুল্লাহ মামুন সহ আরো অনেকে।