দক্ষিণ এশীয় প্রবীণদের সংগঠন ‘ইন্ডিয়া হোম’-এ ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে রাখীবন্ধন উৎসব উদযাপন করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২৮ আগস্ট) ভারতীয় পোশাকে সজ্জিত এক প্রবীণ নারী তার কব্জিতে রাখি পরিয়ে দেন।
অনুষ্ঠানে প্রবীণদের সাথে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি এই উৎসবের মূল চেতনাকে নিউইয়র্ক শহরের সামগ্রিক নিরাপত্তার সাথে যুক্ত করেন মেয়র মামদানি। তিনি বলেন, একে অপরের পাশে দাঁড়ানোর এই চেতনাই একটি নিরাপদ ও সাশ্রয়ী নিউইয়র্ক গড়ে তুলতে সবাইকে অনুপ্রাণিত করবে।
এদিকে সম্প্রতি ম্যানহাটনে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।


