নিউইয়র্ক : নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমানকে শুভেচ্ছা জানালো ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গত শনিবার দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের পোষ্টে বলা হয়, বাপা ফুড প্রো এক্সপোতে ইউএস ইনোভেটিভ ‘ফুড টেক ও টেস্টি ট্রিট’ এ অংশ নিয়েছেন খলিলুর রহমান। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলেন, নিউইয়র্ক সিটিতে বিরিয়ানী হাউজের সফল উদ্যোক্তা খলিলুর রহমানের সাথে আমাদের সাক্ষাৎ ও মতবিনিময় সৌহার্দপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও খলিলের উদ্যোগে খলিল কুলিনারি প্রতিষ্ঠান দেখার প্রত্যাশায় রইলাম।
খলিলুর রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি বলেন, বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। বিশ্বের অন্যপ্রান্তে বসবাস করলেও মনটি সবসময় পড়ে থাকে দেশের জন্য। দেশ ও দেশের মানুষের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্য পূরনে বাংলাদেশে একটি স্পাইসি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। এ কাজে সফল হবো ইনশাল্লাহ। তিনি বলেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি এডুকেশনকে আরও প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ শেফ ফেডারেশনের সাথেও যৌথ উদ্যোগে কাজ করছি। তিনি জানান, বাংলাদেশি ফুডকে জনপ্রিয় ও বিশ্বমানে নেবার লক্ষ্যে গত সোমবার ঢাকাস্থ ফুড ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাথে বৈঠক করেছি।
নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমানকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের শুভেচ্ছা
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৩৯ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেলেন সামিরাতু বারা
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি প্রাইমারিতে জিতেননি কোন বাংলাদেশি-আমেরিকান প্রার্থী
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
কাতারের সড়কে ঝরলো সিলেটের ৫ জনের প্রাণ
আমেরিকায় ট্রাকচাপায় প্রাণ গেল কবিরের
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন নির্দেশনা
আজ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন: মধ্যরাতেও হাসে সূর্য প্রকৃতির বিস্ময়ে আলোকিত এক দেশ

