NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

ইউক্রেনে আরও ২শ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৬:৪৭ এএম

>
ইউক্রেনে আরও ২শ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের জন্য ২শ কোটি মার্কিন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ প্যাকেজের বিষয়ে সাংবাদিকদের জানালেও প্যাকেজে প্রত্যাশিত অস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

সুলিভান বলেন, ইউক্রেনের জয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কীভাবে দেওয়া যায় সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন। 

তিনি উল্লেখ করেন যে কিয়েভ সফরকালে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন সাঁজোয়া যানসহ বিভিন্ন অস্ত্র দেওয়ার কথা বলেন। এসব অস্ত্রের মধ্যে কামান, গোলাবারুদ ও হিমার্স রয়েছে।

হিমার্স হলো যুক্তরাষ্ট্রের একটি বহুমাত্রিক রকেট সিস্টেম যা ইউরোপীয় বাহিনী আগ্রাসন চালানো রুশদের বিরুদ্ধে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে ব্যবহার হয়ে আসছে।  

এদিকে চীন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করার কথা বিবেচনা করছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীনা সংস্থাগুলো ইতোমধ্যেই প্রাণঘাতী নয় এবং দু’ভাবেই ব্যবহার করা যায় এমন প্রযুক্তি সরবরাহ শুরু করছে। এসব যন্ত্রপাতি বেসামরিক এবং সামরিক দু’ভাবেই ব্যবহার করা যায়, যেমন ড্রোন এবং সেমি-কন্ডাকটর।