NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

নাইজেরিয়ায় মসজিদে হামলা, অপহৃত ১৩


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৭:০৪ এএম

নাইজেরিয়ায় মসজিদে হামলা, অপহৃত ১৩

আর্ন্তজাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে হামলা চালিয়ে ১৯ জন মুসল্লিকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। পুলিশ জানিয়েছে, অপহৃত ১৯ জনের মধ্যে ছয় জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র গাম্বো ঈসা জানিয়েছেন, কাতসিনা রাজ্যের মাইগামজি গ্রামের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার মাগরিবের নামাজের সময় ইমাম ও মুসল্লিদের ওপর গুলি চালিয়ে অপহরণ করা‌ হয়।

 

 

তিনি আরো বলেছেন, আমাদের কর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের পিছু নেয়। অপহরণকারীদের হাত থেকে ছয়জন মুসল্লীকে উদ্ধার করা হয়েছে। অপহৃত বাকি ১৩ জনকে মুক্ত করার চেষ্টা চলছে।  

তিনি আরো বলেছেন, গুলির ঘটনায় দুজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিসা দেওয়া হচ্ছে।  

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে অপরাধী চক্র ব্যাপক তৎপর। স্থানীয়দের কাছে দস্যু হিসেবে পরিচিত অপরাধীরা গ্রামে হামলা চালিয়ে গবাদিপশু নিয়ে যায়, মুক্তিপণ আদায়ের জন্য লোকজনকে অপহরণ করে এবং লুট করে বাড়িঘর পুড়িয়ে ফেলে।

এএফপি জানিয়েছে, অপরাধীদের মুক্তিপণ দিলে অপহৃতরা ছাড়া পায়। অপরাধ চক্রটি রুগু নামক একটি বনে আস্তানা গেড়েছে।

গত মাসে দস্যুদের বেশ কয়েকটি হামলায় ১৫ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। সহিংসতা বন্ধের ব্যাপারে ব্যাপক চাপে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।
সূত্র: এএফপি