NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

যুক্তরাষ্ট্র : ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হলেন হাকিম জেফরিস


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৬ এএম

>
যুক্তরাষ্ট্র : ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হলেন হাকিম জেফরিস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন হাকিম জেফরিস। তিনি বর্তমান স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন। ন্যান্সি দীর্ঘ প্রায় ২০ বছর ডেমোক্র্যাটসদের নেতা ছিলেন।

বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নিউইয়র্ক থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়া হাকিম জেফরিস ডেমোক্র্যাটিক পার্টির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে সর্বোচ্চ নেতার পদে আসীন হয়েছেন। দলের সবার সম্মতিতে তাকে দলীয় নেতা বানানো হয়েছে।

২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ১১৮তম কংগ্রেসে ডেমোক্র্যাটসদের নেতৃত্ব দেবেন ৫২ বছর বয়সী হাকিম জেফরিস।

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সংসদের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান পার্টির কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। নির্বাচন শেষে পার্টির প্রধান নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি। এরপরই নতুন নেতা হিসেবে হাকিম জেফরিসের নাম শোনা যায়।

এদিকে পার্টি প্রধানের পদ থেকে ন্যান্সি পেলোসির পদত্যাগ এবং হাকিম জেফরিস নেতা হওয়ার মাধ্যমে ডেমোক্র্যাটিক পার্টির ৮০-এর দশকে আসা নেতৃবৃন্দের যুগের অবসান হয়েছে।

দীর্ঘদিন ধরেই নতুন প্রজন্মের হাতে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব তুলে দেওয়ার জন্য বয়োজ্যেষ্ঠ নেতাদের ওপর চাপ ছিল। সেটিরই অংশ হিসেবে ন্যান্সি পেলোসি ছাড়াও মেজোরিটি লিডার ৮৩ বছর বয়সী স্টেনি হোয়ার এবং মেজোরিটি হুইপ ৮২ বছর বয়সী জেমস ক্লাইবার্নও সরে দাঁড়িয়েছেন।