NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

ফ্রান্সে অনাস্থা ভোটে সরকারের পতন, পদত্যাগ করবেন না ম্যাক্রোঁ


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৫, ১২:৫১ এএম

ফ্রান্সে অনাস্থা ভোটে সরকারের পতন, পদত্যাগ করবেন না ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। এদিকে, সরকার পতনের পরও দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর হারের পর বিরোধীরা তার পতদ্যাগের যে দাবি তুলেছে, তাতে সায় দেবেন না তিনি।

ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকট কাটাতে তিনি একজন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবেন। তবে তিনি নিজে পদত্যাগ করবেন না। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তথ্য জানান তিনি।

 

ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো।

এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট বলেন, আগামী দিনে আমি একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেবো, যার দায়িত্ব হবে একটি সাধারণ মানুষের সরকার গঠন করে বাজেট পাস করানো। এদিকে, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত বার্নিয়ে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ফ্রান্সের সরকার।

 

মাত্র তিন মাস আগেই বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন এমানুয়েল ম্যাক্রোঁ। কিন্তু বুধবার (৪ ডিসেম্বর) সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন। বার্নিয়ের বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব বাম ও কট্টর ডানপন্থি দলগুলো উত্থাপন করে। বিরোধীদের অভিযোগ, বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাস করিয়েছিলেন বার্নিয়ে।

 

বার্নিয়েকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাস করতে ২৮৮ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু ৩৩১ জন সংসদ সদস্য বার্নিয়ের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস