NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

ডেনমার্কে হামাসের গোপন অস্ত্রভাণ্ডার


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৫ পিএম

ডেনমার্কে হামাসের গোপন অস্ত্রভাণ্ডার

ডেনমার্কের নাইবোর্গ শহরের কাছে হামাসের একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম পাওয়া গেছে। ওই অস্ত্রের গুদাম পাওয়ার খবর জার্মান অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রেস সার্ভিস থেকে এসেছে বলে ড্যানিশ চ্যানেল টিভি-২ ফিন জানিয়েছে।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রেস মুখপাত্র ইনেস পিটারসন টিভি-২ ফিনকে বলেন, ‘আমরা অস্ত্র গুদামটি ঠিক কোথায় ছিল তা প্রকাশ করতে পারব না। তবে গুদামে বেশ কিছু হ্যান্ডগান ছিল।

’ পিটারসনের মতে, ফিন দ্বীপে অস্ত্রের মজুদ দুই বছর আগে বন্ধ হয়ে গেছে এবং অস্ত্রভাণ্ডার হয়তো নতুন কোনো জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, ডেনমার্কে হামাসের অস্ত্রের মজুদ রয়েছে, এমন তথ্য এর আগেও জার্মান গোয়েন্দা কর্তৃপক্ষ প্রকাশ করেছিল। ওই খবর প্রকাশিত হওয়ার পর পাশের দেশ সুইডেন নড়েচড়ে বসে এবং হামাস সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ডেনমার্কের মতো সুইডেনেও তাদের গোপন অস্ত্র মজুদ রাখতে পারে বলে একাধিক সন্ত্রাসবিষয়ক বিশেষজ্ঞ মত প্রকাশ করেন। 

গত সপ্তাহের শুরুর দিকে চারজন সন্দেহভাজন হামাস সদস্যের বিরুদ্ধে জার্মানির আদালতে একটি অভিযোগ আনা হয়েছিল।

অভিযোগে বলা হয়, ডেনমার্ক, পোল্যান্ড ও বুলগেরিয়াতে ইহুদি প্রতিষ্ঠানগুলোতে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে তারা অস্ত্রের মজুদ করেছিল।