NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ
Logo
logo

মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪, আহত ৫


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৫:১৮ পিএম

মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪, আহত ৫

মেক্সিকোয় একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

জ্যাকাতেকাস প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তা রদ্রিগো রেইস সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ২৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

 

শনিবার জ্যাকাতেকাস ও কেন্দ্রীয় রাজ্য আগুয়াসকালিয়েন্তেসকে সংযুক্তকারী একটি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ভুট্টাবোঝাই একটি কন্টেইনার ট্রাক থেকে পড়ে গিয়ে বাসটিকে উল্টে দেয়। এর ফলে বাসের যাত্রীরা হতাহত হন।

 

বাসটি পশ্চিমাঞ্চলীয় নায়ারিত প্রদেশের তেপিক শহর থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজে যাচ্ছিল।

 

রেইস আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রমের জন্য সেনাবাহিনী, জাতীয় গার্ড এবং সিভিল প্রোটেকশন বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

সূত্র: এএফপি