NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

‘জায়েদ খানের বিয়ে’ নাটকটি শেয়ার করলেন জায়েদ নিজেই


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০২:২৩ এএম

‘জায়েদ খানের বিয়ে’ নাটকটি শেয়ার করলেন জায়েদ নিজেই

ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। একের পর এক অদ্ভুতুড়ে কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেতা। কিছুদিন আগেই খবর ছিলো বিয়ে করে বউ নিয়ে হানিমুনে গেছেন জায়েদ খান। নতুন বউকে নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক মানের একটি হোটেলে উঠেছেন এবং সেখানের কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যদিও সেটি ছিলো একটি বিজ্ঞাপনের দৃশ্য। এবার জায়েদ খানের বিয়ে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জায়েদ খানের বিয়ে’।

 

নাটকটি প্রচারিত হয়েছে প্রায় ছয়দিন আগে। যদিও নাটকের জায়েদ খান এবং বাস্তবের জায়েদ খানের মধ্যে কোন সাদৃশ্য নেই।

নাটকে দেখানো হয়েছে জায়েদ বিয়ে করতে চাচ্ছেন না কিন্তু কী কারণে তিনি বিয়ে করতে চাচ্ছেন না তা কেউ জানেন না। জায়েদ খানকে বিয়ে করানোর জন্য তার বাবা-মা, বন্ধু- বান্ধব, আত্মীয়-স্বজন সর্বোচ্চ চেষ্টা করছে, আবার বিয়ে করতে রাজি হলে কেনইবা বিয়ে ভেঙ্গে যাচ্ছে এবং শেষ পর্যন্ত জায়েদ বিয়ে করেন কিনা এমনই গল্পে নির্মিত এই নাটক।

 

নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান রাহুল। নাটকের গল্প লিখেছেন ইউসুফ চৌধুরী এবং চিত্রনাট্য লিখেছেন আহসান হাবীব সকাল।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, সিনি স্নিগ্ধা, রিসা চৌধুরী, মাসুম বাশার , মিলি বাশার , রেশমা আহমেদ , শফিক খান দিলু, দিশা মনি, সিমান্ত আহমেদ, ইমরান হাসো, অনুভব মাহবুব , আবু সাঈদ খান সহ আরও অনেকে।

 

নাটকের এই পোস্টারটি জায়েদ খান ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ইন্টারেস্টিং’। 

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। যে ছবিতে আরও আছেন ওমর সানী ও মৌসুমী।