NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড ২০২৪, সেরা সিনেমা ‘টুয়েলভথ ফেল’


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৪, ১১:২৩ এএম

ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড ২০২৪, সেরা সিনেমা ‘টুয়েলভথ ফেল’

ঘোষিত হয়ে গেল ভারতের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় পুরস্কার ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড।’ এ বছর ক্রিটিকস চয়েসে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে বিক্রান্ত ম্যাসির প্রশংসিত চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল।’ সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)।

মঙ্গলবার (১২ মার্চ) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠতম ক্রিটিকস চয়েজঅ্যাওয়ার্ড।

২০২৩ সালের সেরা চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মকে সম্মানিত করা হয়েছে জ্বলজ্বলে তারকা খচিত এই অনুষ্ঠানে। এ বছর সেরা চলচিত্র হিসাবে পুরস্কার পেয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’। সেরা অভিনেতা হিসাবে পুরস্কার ঘরে তুলেছেন বিক্রান্ত ম্যাসি। ‘থ্রি অব আস’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শেফালি শাহ এবং সেরা সিরিজের পুরস্কার পেয়েছে বরুন সোবতির ‘কোহরা।

 

একনজরে দেখে নিন ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৪ এর বিজয়ীদের তালিকা :

টিভি সিরিজ/ওয়েব ফিল্ম/শর্ট ফিল্ম

সেরা পরিচালক- রিমা মায়া (নকটার্নাল বার্গার)
সেরা অভিনেতা- সঞ্জয় মিশ্র (গিধ )
সেরা অভিনেত্রী- মিলো সুনকা (নকটার্নাল বার্গার)
সেরা চিত্রনাট্য- গিধ (দ্য স্ক্যাভেঞ্জার) (লেখক- অশোক সাঙ্খলা ও মণীশ সাইনি)
সেরা সিনেমাটোগ্রাফি- লাস্ট ডেজ অব সামার (সিনেমাটোগ্রাফার- জিগমেট ওয়াংচুক)
সেরা সিরিজ - কোহরা
সেরা নির্দেশনা- বিক্রমাদিত্য মোতওয়ানে (জুবিলি)
সেরা লেখক-গুঞ্জিত চোপড়া, দিগ্গি সিসোদিয়া ও সুদীপ শর্মা (কোহরা)
সেরা অভিনেতা- সবিন্দরপাল ভিকি (কোহরা )
সেরা অভিনেত্রী- রাজশ্রী দেশপান্ডে (ট্রায়াল বাই ফায়ার)
সেরা পার্শ্ব অভিনেতা- সিদ্ধান্ত গুপ্ত (জুবিলি)
সেরা পার্শ্ব অভিনেত্রী- অম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ সিজন ২)
সেরা শর্ট ফিল্ম- নকটার্নাল বার্গার

চলচ্চিত্র

সেরা চলচ্চিত্র – টুয়েলভথ ফেল
সেরা পরিচালক- পিএস বিনোথরাজ (কুঝাঙ্গাল)
সেরা চিত্রনাট্য- দেবাশীষ মাখিজা (জোরাম)
সেরা সম্পাদনা- অভ্র বন্দ্যোপাধ্যায় (জোরাম)
সেরা সিনেমাটোগ্রাফি- অবিনাশ অরুণ (থ্রি অব আস)
সেরা অভিনেতা- বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী- শেফালি শাহ (থ্রি অব আস)
সেরা পার্শ্ব অভিনেতা- জয়দীপ আহলাওয়াত (জানে জান)
সেরা পার্শ্ব অভিনেত্রী- দীপ্তি নাভাল (গোল্ডফিশ)