NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

আট অভিনেত্রী পাচ্ছেন নারী দিবসের সম্মাননা


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৪, ১০:৪৫ এএম

আট অভিনেত্রী পাচ্ছেন নারী দিবসের সম্মাননা

রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের আয়োজনে ‘তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননা ২০২৪’ দেয়া হচ্ছে। মঞ্চ অভিনয়ে অবদান রাখায় এবার আট অভিনেত্রী পাচ্ছেন এই সম্মাননা। তাঁরা হলেন মঞ্চাভিনেত্রী মোমেনা চৌধুরী, রোজী সিদ্দিকী, নাজনীন হাসান চুমকি, জুয়েনা শবনম, শামসি আরা সায়েকা, হাসিনা সাফিনা বানু উর্মি, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও তনিমা হামিদ।

hynjhuuj
‘তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননা ২০২৪’-এর মনোনীত মঞ্চাভিনেত্রীরা

এ বিষয়ে কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী সায়েম সামাদ জানান, আগামী ৮ মার্চ সন্ধ্যা ৬টায় মহিলা সমিতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেয়া হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম এমপি, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক আফরোজা পারভীন, খ্যাতিমান অভিনেত্রী ফাল্গুনী হামিদ এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী।

 

তিনি আরও বলেন, আগামী ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন একুশে পদক ও আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর।

প্রধান নির্বাহী বলেন, প্রতিদিন সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে থাকছে মঞ্চনাটকের প্রদর্শনী।

৮ মার্চ হবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’, ৯ মার্চ প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ ও ১০ মার্চ অনুস্বরের ‘হার্মাসিস ক্লিওপেট্রা’।