NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

বাগদান সারলেন সংগীতশিল্পী নন্দিতা


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

বাগদান সারলেন সংগীতশিল্পী নন্দিতা

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

গতকাল বিকেলে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘এই আংটি পেলাম।’ ছবিতে অনামিকায় পরা আংটিতে একজনের হাত ধরা অবস্থায় দেখা গেছে গায়িকাকে।

 

নন্দিতার ছবিগুলো পোস্ট করার পর তাকে সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে জানা গেছে, আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তার। পাত্রের নাম মুফরাত; তিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা শর্মা (শাকিলা জাফর)-এর ছেলে।

নন্দিতার বাড়ি ফরিদপুর হলেও তিনি পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে।

এরপর রাজধানীর ঢাকার সিটি কলেজে ভর্তি হন। ওই সময় ছায়ানটে গান শিখতে শুরু করেন তিনি।

 

২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়েলিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম স্থানে জায়গা করে নেন।

তারপর থেকে নিয়মিত গান করছেন। পাশাপাশি উপস্থাপনাও করছেন নন্দিতা।

 

এছাড়া কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’র মতো গানে কণ্ঠ দিয়ে শ্রোতামহলে পরিচিতি লাভ করেছেন নন্দিতা।