NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

আবার বিয়ে করলেন অভিনেতা তামিম মৃধা


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:৪৪ এএম

আবার বিয়ে করলেন অভিনেতা তামিম মৃধা

দ্বিতীয় বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা। আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। তামিমের স্ত্রীর নাম রাইসা ইসলাম।

পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন তামিম।

 

gcfbhxg
তামিম মৃধা ও তাঁর স্ত্রী রাইসা ইসলাম

বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়।

 

এসময় নিজের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তামিম লিখেছেন, ‘রাইসার সঙ্গে আমার নতুন পথচলার শুরু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

fgfjyg
তামিমের বিয়েতে অতিথিরা 

২০১৯ সালের ২৫ জুন দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম। আটবছর প্রেমের পর বিয়ে করেছিলেন তাঁরা।

যদিও বিয়ের পাঁচ বছর যেতে না যেতেই সেই বিয়ের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানালেন তামিম। আর তাতে অনেকটা অবাকই হয়েছেন তাঁর ভক্তরা।

 

প্রসঙ্গত, তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেছেন। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলে তার গান প্রকাশ পেয়েছে।

বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে এ অভিনেতাকে।