NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

মাহির একা একা লাগলেও, রাকিব ডুবে আছেন কোথায়?


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ এএম

মাহির একা একা লাগলেও, রাকিব ডুবে আছেন কোথায়?

পাঁচ দিন আগে এক ভিডিও বার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। আট মিনিটের বেশি সময়ের সেই ভিডিওতে তিনি জানান, কিছুদিন হলো তাঁরা আলাদা আছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সম্পর্কের এমন টানাপড়েনে কঠিন সময় পার করছেন মাহি।

 

এরই মধ্যে বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। যেখানে তিনি নিজের একাকিত্বের কথা জানান। মাহি লেখেন, ‘একা একা লাগে’। ওই স্ট্যাটাসে তিন শব্দের বেশি কিছু লেখেননি অভিনেত্রী।

এর মধ্যেই ভক্তদের জানালেন নিজের একাকিত্বে ভোগার কথা। মাহির স্ট্যাটাসে শুভাকাঙ্খীরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ পরামর্শ দিয়েছেন, ধৈর্য্য ধরতে।

 

এদিকে একই দিনে মাহি ও সন্তান ফারিশকে কাঁধে নিয়ে দাঁড়ানো একটি ছবি রাকিব তাঁর ফেসবুকে পেজে প্রকাশ করেন।

সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘তোমাতেই ডুবে থাকি।’ 

 

ছেলে ফারিশ সরকারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন মাহি। ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করছেন। এছাড়াও, সম্প্রতি একটি বেবিফুড ব্র্যান্ড জাফরিন’স হোম মেইড ফুডের সঙ্গে যুক্ত হয়েছেন মাহি।

বিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানতে মাহিকে অনেকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

 

এদিকে রাকিবের সঙ্গে মাহিয়া মাহি দুই বছর আগে বৈবাহিক সম্পর্কে জড়ান। দুজনেরই প্রথম বিয়ের বিচ্ছেদের পর একে অপরকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নেন।

তিন বছরের মাথায় তাঁদের সংসারে ভাঙনের সুর শোনা গেল। যদিও বিচ্ছেদের কারণ খোলাসা করেননি অভিনেত্রী। শুধু ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘আমাদের দুজনের মধ্যে একটু সমস্যা আছে, তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’

এদিকে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর কথা হয় মাহির স্বামী রাকিবের সঙ্গে। তিনি জানান, তিনি সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছেন। ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে সময় নিয়ে তাঁর অবস্থান পরিষ্কার করবেন।