NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেলেন যারা


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৩৬ পিএম

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেলেন যারা

অনুষ্ঠিত হলো ভারতের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ‘দাদাসাহেব ফালকে’। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ভারতের সম্মানজনক এই অ্যাওয়ার্ড নাইট। এ বছর শাহরুখের ‘জওয়ান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সবচেয়ে বেশি পুরস্কার ঘুরে তুলেছে।

২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে নিয়েছেন শাহরুখ।

‘জওয়ান’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার ঘরে তোলেন কিং খান। বেশ কয়েক বছর পর সেরা অভিনেতা হিসেবে কোনো পুরস্কার জিতলেন শাহরুখ। একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে নয়নতারার হাতে। 

 

এদিকে সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল।

‘শ্যাম বাহাদুর’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। অপরদিকে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে এই পুরস্কার জিতেছেন রানী।

 

২০২৩ সালের সবচেয়ে আলোচিত ফিল্ম ‘অ্যানিমেল’-এর জন্য সেরা নেতিবাচক চরিত্রের পুরস্কার পেয়েছেন ববি দেওল।

অ্যানিমেলের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

 

1
‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৪’

সেরা সংগীত পরিচালকের পুরস্কার ঘরে তুলেছেন সময়ের অন্যতম জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।

২০২৪ সালের দাদাসাহেব ফালকে’তে বছরের সেরা টেলিভিশন সিরিজ হয়েছে ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে।’ একই সিরিজের জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা হয়েছেন নীল ভট্ট। ‘অনুপমা’র জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী হয়েছেন রূপালী গঙ্গোপাধ্যায়।

ওয়েব সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কারিশমা তান্না (স্কুপ)। এছাড়াও চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয় মৌসুমী চ্যাটার্জিকে।

 

এছাড়া জওয়ান পরিচালক অ্যাটলি, শহিদ কাপুর এবং পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকেও গত বছর তাদের কাজের জন্য সম্মানিত হন মঞ্চে।

‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৪’ মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখ খান, রানী মুখার্জি, কারিনা কাপুর, বিক্রান্ত ম্যাসি, নয়নতারা, শহীদ কাপুর, আদিত্য রায় কাপুর এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা সহ নামিদামি সব তারকাগন হাজির ছিলেন।