NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

গুঞ্জন সত্যি হলো, দেবের সঙ্গে ইধিকা, হয়ে গেল সিনেমার মহরত


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

গুঞ্জন সত্যি হলো, দেবের সঙ্গে ইধিকা, হয়ে গেল সিনেমার মহরত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের পর টালিউড সুপারস্টার দেবের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। কয়েক মাস আগে থেকেই এমন জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সে সময় পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন ইধিকা। এবার সেই গুঞ্জনই সত্যি হলো।

দেবের আসন্ন সিনেমার দেখা যাবে ইধিকাকে। গতকাল হয়ে গেছে সিনেমার মহরত অনুষ্ঠান। চলতি মাসেই শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমার নাম ‘খাদান’।

 

ccbgbgh
ইধিকা পাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহরত অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘সবচেয়ে প্রতীক্ষিত যাত্রা শুরু হলো। আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতা চাই।’

এদিকে ছবির নায়িকাদের সঙ্গে মহরতের ছবি শেয়ার করেন দেব। জানা গেছে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি।

অনুরাগীদের মধ্যেও এই ছবি নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে। দেব-ইধিকা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন যীশু সেনগুপ্ত। ‘খাদান’ ছবির শুটিং হবে কোলিয়ারীর খনি এলাকায়। শোনা যাচ্ছে, এই ছবির বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অঙ্কুশ হাজরাকেও। এ ছাড়াও দেবের বিপরীতে অভিনয় করবেন বরখা বিশত।

 

যদিও ‘খাদান’-এর আগে টালিগঞ্জে আরো একটি ছবির শুটিং করেছেন ইধিকা। যেখানে তাঁর সহশিল্পী সোহম চক্রবর্তী। নানা জটিলতায় আপাতত আটকে সেই ছবির বাকি কাজ। ‘খাদান’-এ কয়লা মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন দেব। ছবির ফার্স্ট লুক মোশন পোস্টারে কুঠার হাতে দেখা মিলেছে অভিনেতাকে।

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। পরে জি বাংলারই  আরো একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণেই তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের। তবে এখন ছোট পর্দা নয়, আপতত বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত তিনি। ‘প্রিয়তমা’র সুবাদে বাংলাদেশে বেশ পরিচিত এই অভিনেত্রী। শাকিবের পর শরিফুল রাজেরও নায়িকা তিনি। হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় দেখা যাবে ইধিকা ও রাজকে।