NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

‘মঞ্জুলিকা’ হয়ে ফিরছেন বিদ্যা বালান


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০২ পিএম

‘মঞ্জুলিকা’ হয়ে ফিরছেন বিদ্যা বালান

বিদ্যা বালানের ক্যারিয়ারের অন্যতম সেরা ও সফল চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া।’ ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি বিদ্যাকে এনে দিয়েছিল তারকাখ্যাতি। তবে ২০২২ সালে এর দ্বিতীয় কিস্তিতে বিদ্যা ছিলেন না। কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করেছেন টাবু।

তবে এবার তৃতীয় কিস্তিতে হাজির হচ্ছেন বিদ্যা। 

 

‘আমি যে তোমার, শুধু যে তোমার’ গানটি কানে ভেসে আসলেই মনে পড়ে যায় মঞ্জুলিকার কণ্ঠ। ‘ভুল ভুলাইয়া’ সিনেমার প্রসঙ্গে এলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালানের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। বিদ্যা বালানের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ সিনেমার প্রাণ।

নিজের চিরচেনা সেই রুপেই আবার ফিরতে চলেছেন বিদ্যা।

 

1
‘ভুল ভুলাইয়া’তে বিদ্যা বালান

সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’-এ বিদ্যা বালানের প্রত্যাবর্তনের খবরটি শেয়ার করেছেন কার্তিক আরিয়ান নিজেই। কার্তিক তাঁর এক্সে (টুইটার) ‘মেরে ঢোলনা’ গানের ভিডিওটি শেয়ার করে বিদ্যাকে স্বাগত জানান। তৃতীয় কিস্তিতেও প্রধান ভূমিকায় অভিনয় করবেন কার্তিক।

 

একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, খুব শিগগিরই ‘ভুলভুলাইয়া ৩’-এ শুটিং শুরু হতে চলেছে। শোনা যাচ্ছে, কলকাতার বেশ কিছু জায়গায় শুটিং হবে এই সিনেমার। এমনকী, ‘ভুলভুলাইয়া ৩’ -এ দেখা যেতে পারে টলিউডের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে সুপারহিট হয়। দ্বিতীয় কিস্তিতে অক্ষয় কুমার ও বিদ্যা বালানের পরিবর্তে দেখা গেছে কার্তিক আরিয়ান ও টাবুকে।

 সিনেমাটির সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা। ‘ভুল ভুলাইয়া ৩’ প্রযোজনা করবেন ভূষণ কুমার এবং পরিচালনা করবেন আনিস বাজমি। ২০২৪ সালের দীপাবলিতে হরর-কমেডি চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।