NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

মুক্তি পেয়েছে ‘কাজলরেখা’র দ্বিতীয় গান


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৭ এএম

মুক্তি পেয়েছে ‘কাজলরেখা’র দ্বিতীয় গান

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নের সিনেমা ‘কাজলরেখা’। খুব যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছেন তিনি। তবে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি পিছিয়েছে সিনেমাটির। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা ছিল।

তবে ফ্রেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। সিনেমার মুক্তি পেছালেও এসেছে সিনেমার নতুন গান।

 

গতকাল প্রকাশ পেয়েছে ‘হলুদ রে তুই’ শিরোনামের গানটি। ইমন চৌধুরীর সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী অন্তরা মন্ডল ও হুমায়রা ঈশিকা।

এর আগে গত ডিসেম্বরে প্রকাশ হয় ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ গানটি।

 

‘কাজলরেখা’ সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে বলে জানা গেছে। ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

কাজলরেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী।

বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিশ্বজুড়ে মুক্তি পাবে।