NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

ত্রিকোণ প্রেমের গল্পে আসছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

ত্রিকোণ প্রেমের গল্পে আসছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’

বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমা। তামান্না সুলতানা প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আবদুস সামাদ খোকন।

এ উপন্যাসে আমেরিকায় বড় হয়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল আর গ্রামের অতি সরল নিরীহ এবং পরোপকারী পুরুষ শুভর মাঝখানে দাঁড় করিয়েছেন সুন্দরী মেয়ে মৌ-কে। নাবিল হবু বর হলেও শুভর প্রেমে পড়ে যায় মৌ।

এমন কাহিনি নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প।

 

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। গত বছর কলকাতার ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হয় সিনেমাটি। এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে এটি। মুক্তি উপলক্ষে সিনেমাটির ট্রেলারও প্রকাশ করেছেন নির্মাতারা।

 

বাঙালি পরিবারের নির্ভেজাল পারিবারিক মনোরঞ্জনের এ সিনেমায় অভিনয় করেছেন দীঘি, গাজী আবদুন নূর, বাপ্পা সান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।