NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

১৬ ফেব্রুয়ারি ঢাকায় কনসার্ট মাতাবেন জেমস


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

১৬ ফেব্রুয়ারি ঢাকায় কনসার্ট মাতাবেন জেমস

গত বছর সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল কনসার্ট ‘দ্য স্কুল অব রক- ভলিউম ১’। আবার ফিরছে কনসার্টটি। ১৬ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে ‘দ্য স্কুল অব রক- ভলিউম ২’। আগেরবারের মতো এবারের আসরেরও প্রধান আকর্ষণ ‘নগরবাউল’ মাহফুজ আনাম জেমস।

 

খবরটি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির (ইটিসি ইভেন্টস) সিওও সাজিদ আলী। তিনি বলেন, ‘এবারও কনসার্টটিতে নানা চমক থাকবে। জেমস ছাড়াও গান করবে সোনার বাংলা সার্কাস ও অ্যাশেজ ব্যান্ড। সামনে আরো কয়েকটি ব্যান্ডের নাম ঘোষণা করা হবে।

আশা করছি, সংগীতপ্রেমীদের দারুণ একটি কনসার্ট উপহার দিতে পারব।’

 

জানা গেছে, এবারের কনসার্টের পরিকল্পনায় রয়েছে ১০ হাজার দর্শক। আগত শ্রোতারা অনলাইনের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারবে। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।

গতবার ‘দ্য স্কুল অব রক ভলিউম-১’ কনসার্টে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের জন্যও রাখা হয় ব্যবস্থা। তাদের জন্য ৬০০ টাকা মূল্যের স্টুডেন্ট টিকিট সংগ্রহের সুযোগ দেওয়া হয়। এছাড়া কনসার্টটি উপভোগের জন্য চার ধরনের টিকিট রাখা হয়। আর্লি বার্ডস, রকার্স, হেডব্যাংগার্স ও আফিকোনাডো জোন।

 

গতবার জেমস ছাড়াও কনসার্টে অংশ নেয় ব্যান্ড ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, আফটারম্যাথ, প্লাসমিক নক, সংগীতায়োজক একে রাহুল।