NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

আসছে টাবু-কারিনা-কৃতির ‘দ্য ক্রু’, মুক্তির তারিখ ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৬ এএম

আসছে টাবু-কারিনা-কৃতির ‘দ্য ক্রু’, মুক্তির তারিখ ঘোষণা

একসঙ্গে পর্দায় আসছেন বলিউডের গত তিন দশকের জনপ্রিয় তিন অভিনেত্রী টাবু, কারিনা ও কৃতি স্যানন। একতা কাপুরের প্রযোজনায় ‘দ্য ক্রু’তে দেখা যাবে এই ত্রয়ীকে। ইতিমধ্যেই আলোচনায় রয়েছে সিনেমাটি। নির্মাতারা জানালেন, এ বছরের মার্চেই পর্দায় আসছে ‘দ্য ক্রু।

 

২০২২ সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল ‘দ্য ক্রু’-এর এবং ভক্তরা তখন থেকেই এটির প্রতীক্ষায় ছিল। কিন্তু শিডিউল জটিলতার কারণে এর নির্মাণ পেছানো হয়। প্রাথমিকভাবে নির্মাতারা জানিয়েছিলেন, ২০২৪ সালের ২২ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। তবে তা স্থগিত করা হয়েছে।

শুক্রবার নির্মাতারা ‘দ্য ক্রু’-এর নতুন মুক্তির তারিখ ঘোষণা করে একটি টিজার প্রকাশ করেছেন। টিজারে দেখা গেছে, তিন অভিনেত্রীকে যদিও তাদের মুখ দেখানো হয়নি। তবে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে টিজারের মাধ্যমে।

 

‘দ্য ক্রু’-এ টাবু, কারিনা এবং কৃতি কেবিন ক্রুর চরিত্রে অভিনয় করছেন।

 টিজারে তারই আভাস পাওয়া গেছে। এই কঠোর পরিশ্রমী নারীরা পেশাগত জায়গায় তাদের সেরাটাই দিতে চান। তবে তাদের জীবন একটি চমকপ্রদ মোড় নেয়, যখন তারা অপ্রত্যাশিত এবং মারাত্মক পরিস্থিতিতে পড়ে, যা তাদের মিথ্যার জালে জড়িয়ে ফেলে। এভাবেই এগিয়ে যায় গল্প।

 

টাবু, কারিনা এবং কৃতি গোয়া এবং আবুধাবির বিভিন্ন জায়গায় সম্প্রতি ‘দ্য ক্রু’-এর শুট করেছেন।

২০২৩ সালের মে মাসে এর চিত্রগ্রহণ শুরু হয়। বর্তমানে শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। 

 

লেখক নিধি মেহরা এবং মেহুল সুরির সাথে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করবেন রাজেশ কৃষ্ণান। একতা কাপুর এবং রিয়া কাপুর প্রযোজনা করছেন এটি। প্রধান চরিত্রে অভিনয় করছেন টাবু, কারিনা কাপুর খান এবং কৃতি স্যানন। যদিও তাদের চরিত্রের নাম এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, শাশ্বতা চ্যাটার্জি, রোহিত চেত্রী এবং পূজা ভামরাহ। জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার একটি ক্যামিও উপস্থিতিও থাকবে এতে।