NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

ওটিটিতেও অ্যানিমেলের দাপট


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৪০ পিএম

ওটিটিতেও অ্যানিমেলের দাপট

বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে রণবীর কাপুরের অ্যানিমেল। আয় করে নিয়েছে ৯০০ কোটির উপরে। গত বছরের অন্যতম সেরা ব্লকবাস্টার চলচ্চিত্রটি ছিল তুমুল আলোচনায় ও সমালোচনায়। নতুন বছরের শুরুতেই ওটিটিতে মুক্তি পায় অ্যানিমেল।

এবার ওটিটির পর্দায়ও দাপট অ্যানিমেলের। 

 

২৬ জানুয়ারি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ওটিটিতে প্রকাশ করেছে রণবীরের অ্যানিমেল। হিন্দি ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় প্রকাশ হয়েছে অ্যানিমেল। আর প্রকাশের পাঁচ দিন পরে চলচ্চিত্রটি প্রায় ২ কোটি ঘন্টা সময় ধরে দেখেছে ৬.২ মিলিয়ন দর্শক।

প্রকাশের প্রথম সপ্তাহে নেটফ্লিক্স-এর নন-ইংরেজি ফিল্ম তালিকায় ৪ নম্বরে উঠে এসেছে অ্যানিমেল।

 

সিনেমাহল এবং ওটিটির দর্শকদের কাছে তুমুল সাড়া পাওয়ার পাশাপাশি বছরসেরা পুরস্কারের মঞ্চেও দাপট বজায় রেখেছে অ্যানিমেল। এ বছর ৬৯তম ফিল্মফেয়ারে অ্যানিমেলের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। সেরা অভিনেতাসহ ৬টি বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছে অ্যানিমেল।

 

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।

সিনেমাটি ভারতে ৫৫০ কোটির বেশি এবং বিশ্বব্যাপী ৯০০ কোটির বেশি আয় করেছে। এবার ওটিটিতে জাদু দেখাতে আসছে অ্যানিমেল।