NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

পোস্টার সমালোচনায় মুখ খুললেন শাবনূর


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৩ পিএম

পোস্টার সমালোচনায় মুখ খুললেন শাবনূর

বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অভিনয় করেছেন অসংখ্যা চলচ্চিত্রে। বলা হয়ে থাকে, রূপে-গুণে অনবদ্য তিনি। তবে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন এই নায়িকা।

সম্প্রতি সিনেমা করার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার আগে যুক্ত হয়েছেন তরুণ নির্মাতা আরাফাত হোসেনের ‘রঙ্গনা’ সিনেমায়। এই সিনেমার মাধ্যমে বিরতি পেরিয়ে নতুনভাবে তাঁর প্রত্যাবর্তন হচ্ছে।

 

সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার প্রকাশ্যে এলে এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচিত হতে হয় শাবনূরকে।

তবে ‘রঙ্গনা’ মুক্তির পর সবার ভুল ভাঙবে বলে দাবি এই নায়িকার।

 

তিনি বলেন, ‘যে পোস্টার প্রকাশিত হয়েছে এটা একটি ডামি মাত্র। সিনেমাটির কাজ শুরু করি, নতুন পোস্টার আসুক, সিনেমা মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এ গল্প পছন্দ করেছে।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালো কাজে দেখতে চান।

আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে সিনেমা দিয়ে ফিরছি সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তাঁর নতুন নয়। দারুণ একটি সিনেমাই তিনি উপহার দেবেন।’

 

কয়েক দিন আগে মাহফুজ আহমেদের বিপরীতে চয়নিকা চৌধুরীর নির্মাণে একটি সিনেমার মাধ্যমে ফেরার গুঞ্জন উঠলেও সেটি আসলে ধোপে টেকেনি।

কারণ এ নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য মিলছে না। শাবনূরও জানালেন, ‘মাতাল হাওয়া’ সিনেমাটি এখনো চূড়ান্ত নয়।

 

তিনি বলেন, ‘এ সিনেমা নিয়ে এখনো বিস্তারিত আলাপ বাকি রয়ে গেছে। প্রস্তাব পেয়েছি মাত্র। আগে গল্প ও চিত্রনাট্য দেখি, তারপর ব্যাটে-বলে মিললে অবশ্যই সিনেমাটি করব।’

এদিকে অনেক আগেই ‘রঙ্গনা’ সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের একটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।