NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

দুইশ বছর আগের মৃত ব্যক্তি যখন ফিরে আসে


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

দুইশ বছর আগের মৃত ব্যক্তি যখন ফিরে আসে

গল্পটি এমন- নজর মিয়া প্রায় ২০০ বছর আগে মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ ভোগ করছে তারই ছোট ছেলের পোতা শামীম। তবে শামীম লোক ঠকিয়ে জোর-জবরদস্তি করে অন্যের সম্পদ নিজের করে নিয়েছে। একদিন আচমকা তার বাড়িতে হাজির হয় নজর মিয়া।

মৃত লোককে ২০০ বছর পর জীবিত দেখে অবাক হয়ে যায় তার পরিবারের সবাই। শামীমের মতো হুবহু দেখতে নজর মিয়া জমির দলিল আর কাগজপত্র নিয়ে সম্পদের দাবি করতে থাকে। এদিকে শামীম কিছুতেই তা বিশ্বাস করতে পারে না। কিন্তু চেহারার সঙ্গে হুবহু মিল থাকায় সে চিন্তায় পড়ে যায়।
সে নজর মিয়াকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। শামীম রাতে ঘুমের মধ্যে ভৌতিক আওয়াজ শুনতে পায়। এভাবে ঘটতে থাকে নানা ধরনের ঘটনা।

 

এমন গল্প নিয়ে বিটিভির জন্য নির্মিত হয়েছে সাপ্তাহিক নাটক ‘দম ফুরাইলে ঠুস’।

আগামীকাল ২৭ জানুয়ারি শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটকটি। লিটু সাখাওয়াতের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অভিনয় করেছেন মনির আহমেদ শিমুল, রিমি করিম, মাইশা, আশরাফুল আশিক ও আদিত্য আলম।