NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

মাইকেল জ্যাকসনের বাবার ভূমিকায় কোলম্যান ডোমিঙ্গো


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৪, ১০:৩৪ পিএম

মাইকেল জ্যাকসনের বাবার ভূমিকায় কোলম্যান ডোমিঙ্গো

নির্মিত হতে যাচ্ছে বিশ্বখ্যাত পপতারকা প্রয়াত মাইকেল জ্যাকসনের বায়োপিক। পপসম্রাটের জীবনী নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছে ‘মাইকেল’। সিনেমাটির ঘোষণা হয়েছে আগেই। এতে মাইকেলের চরিত্রে অভিনয় করবেন তাঁর ভাতিজা ২৭ বছর বয়সী জাফর জ্যাকসন।

সংগীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান জাফর জ্যাকসন। এবার নতুন কাস্ট যুক্ত হলো সিনেমাটিতে। জানা যাচ্ছে, মাইকেল জ্যাকসনের বাবার ভূমিকায় অভিনয় করবেন লেখক কোলম্যান ডোমিঙ্গো।

 

হলিউড রিপোর্টার-এর প্রতিবেদন অনুসারে, আমেরিকান অভিনেতা এবং লেখক কোলম্যান ডোমিঙ্গো কিংবদন্তি পপতারকা মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রে মাইকেলের প্রয়াত বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

 

ডমিঙ্গো যিনি সম্প্রতি ‘রাস্টিন’-এ তার অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন অস্কার মনোনয়ন পেয়েছেন, মাইকেল জ্যাকসনের পিতা হিসেবে এবার পর্দায় হাজির হবেন।

1
বাবার সঙ্গে মাইকেল জ্যাকসন

সিনেমাটিতে অভিনয়ের প্রসঙ্গে কোলম্যান ডোমিঙ্গো বলেন, ‘জো জ্যাকসনের মতো একটি সমৃদ্ধ ও জটিল চরিত্রে অভিনয় করার জন্য আমি যতটা সৌভাগ্যবান, তারচেয়ে বেশি কৌতুহলী জাফরের অবিশ্বাস্য রূপান্তর দেখার জন্য। তাকে রিহার্সালে দেখার পর আমার মন ফুঁসে উঠেছে। জাফর যেভাবে তাঁর প্রয়াত চাচার (মাইকেল জ্যাকসন)  চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করেছে, তার মধ্যে ঐশ্বরিক কিছু আছে।

তাঁর প্রতিভা এবং রুপায়ন মাইকেলের গল্পকে অন্য স্তরে নিয়ে যাবে।’

 

২০১৯ সালে ‘গট মি সিঙ্গিং’ গানের মাধ্যমে পপ দুনিয়ায় পা রেখেছেন জাফর জ্যাকসন। মাইকেল জ্যাকসনের ভূমিকায় তাকে দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগীরা। জানা গেছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তাঁর বিখ্যাত কিছু পারফরম্যান্স।

এটি প্রযোজনা করবেন গ্রাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। নির্মাতাদের মতে, ২০২৫ সালে পর্দায় আসবে সিনেমাটি।

 

পৃথিবীর ইতিহাসে মাইকেল জ্যাকসন সবচেয়ে ব্যবসায়িক সাফল্য পাওয়া শিল্পীদের একজন। বিশ্বব্যাপী তাঁর অ্যালবাম বিক্রি হয়েছে ৪০ কোটিরও বেশি। ৩৯টি গিনেস রেকর্ডের মালিক মাইকেল ১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছিলেন। ২০০৯ সালে ২৫ জুন ৫০ বছর বয়সে মারা যান এই বিশ্বনন্দিত শিল্পী।