NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

কানাডার ভিসা পেয়ে যা বললেন জায়েদ খান


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৯:৪৭ এএম

কানাডার ভিসা পেয়ে যা বললেন জায়েদ খান

নতুন বছরটা নতুন ভাবেই শুরু করেছেন অভিনেতা জায়েদ খান। চলতি মাসের শুরুতেই খবর দিয়েছেন নতুন গাড়ি কিনেছেন এই অভিনেতা। এবার খবর দিলেন খুব শিগগিরই দেশ ছাড়ছেন এই অভিনেতা। সারা বছর বিভিন্ন দেশ ঘুরে বেড়াবেন তিনি।

দশ বছরের জন্য কানাডার ভিসা পেয়েছেন জায়েদ খান।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই অভিনেতা বলেন, ১০ বছরের কানাডা ভিসা সহ পাসপোর্ট আজকে হাতে পেলাম।

অভিনেতা জানালেন, আগামী ফেব্রুয়ারিতে দুবাই যাবেন এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনীতে শো করবেন। বললেন, লন্ডনেও আমন্ত্রণ আছে।

সেখানে থেকে ইউরোপের কয়েকটি দেশে ঢুঁ দিয়ে আসবো। এ বছর এক প্রকার পৃথিবী ঘোরা হয়ে যাবে! 

 

প্রবাসীরা তার নাচ, কথাবার্তা, কর্মকাণ্ডে ভীষণ মজা পান জানিয়ে জায়েদ বলেন, আমি তো প্রবাসীদের ভালোবাসার টান ও আমন্ত্রণে সফরে যাই। হাজার হাজার প্রবাসী আমাকে দেখতে আসে। তাদের কাছে গেলে কী যে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না।

অনেকে বলে, কণ্ঠশিল্পীদের বিদেশে শো-তে নিলে তারা গান করে, কিন্তু নায়করা কী করতে পারবে? আমি সেই ধারণা অনেকটা চেঞ্জ করে দেখিয়েছি নায়করা কীভাবে স্টেজ জমাতে পারে।

 

এছাড়াও এই নায়ক জানান, এই বছরে বিশ্ব ভ্রমণে বের হবেন। সে পরিকল্পনা আগেই করে রেখেছেন।

এদিকে, চলতি বছরে মুক্তি পাবে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’। সিনেমাটি প্রসঙ্গে জায়েদ বলেন,  “আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’।

এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।”