NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘ফাইটার’ সিনেমা


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৫:০০ এএম

বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘ফাইটার’ সিনেমা

বাংলাদেশের সিনেমা হলে আজ মুক্তির কথা ছিলো বলিউড সিনেমা ‘ফাইটার’। মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছেও ছবিটি। তবে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। ভাষার মাস ফেব্রুয়ারিতে দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তিতে আপত্তি জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

তাঁরা জানিয়েছে, ছবিটি শুধু আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত সিনেমা হলে চলতে পারে। তাই সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিবে না বলে জানিয়েছেন সিনেমাটির পরিবেশক ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

 

তিনি বলেন, ‘বাংলাদেশে ফাইটার আমরা মুক্তি দিবো না। মুক্তির সব প্রস্তুতি ছিলো।

কিন্তু সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ভাষার মাস ফেব্রুয়ারিতে দেশের কোন সিনেমা হলে ‘ফাইটার’ প্রদর্শনীর ব্যাপারে আপত্তি জানায়। তবে তারা ছয়দিন সিনেমাটি প্রদর্শনীর কথা বলে। আর ভারতের প্রযোজক মাত্র ছয় দিনের জন্য সিনেমা মুক্তি দিবে না।’

 

তিনি আরও বলেন,  ‘এই সিনেমার জন্য এলসি, ভ্যাট, ট্যাক্সসহ সবই কিছুই নিয়মমাফিক ছিলো।

শুরু থেকে প্রচার প্রচারণার জন্য অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু সিনেমাটি মুক্তি না দেওয়ায় আমরা মোটা অংকের ক্ষতির মধ্যে পরলাম।’

 

এদিকে, সম্মিলিত চলচ্চিত্র পরিষদ থেকে অনন্য মামুনকে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে লেখা আছে, আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘ফাইটার’আমিদানি করলে আগামী ১লা ফেব্রুয়ারী-২০২৪ থেকে ২৮ শে ফেব্রুয়ারী-২০২৪ পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে এবং পরে মুক্তি দানের অঙ্গীকার করে একটি অঙ্গীকার নামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। 

‘ফাইটার’ সিনেমায় প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন বলিউডের দুই হার্টথ্রব হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোন।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ভরপুর অ্যাকশনে প্যাকড চলচ্চিত্র  ‘ফাইটার’।

 

এর আগে বাংলাদেশে ভারতীয় সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’। এ ছাড়া গেল শুক্রবার মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘হুব্বা’।