NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

অস্কারের মনোনয়নে বাংলাদেশি বংশোদ্ভূত নির্মাতা


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৪, ০১:১৪ এএম

অস্কারের মনোনয়নে বাংলাদেশি বংশোদ্ভূত নির্মাতা

ঘোষিত হয়ে গেল বিশ্বের বিনোদন অঙ্গনের শ্রেষ্ঠতম মর্যাদাপুর্ন পুরস্কার অস্কারের মনোনয়ন। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় মনোনয়ন তালিকা ঘোষণা করে একাডেমি কতৃপক্ষ। কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড। আর এ বছর অস্কারের মনোনয়নে জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের।

সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে আলোচিত সিনেমা ‌‘ওপেনহেইমার।’ ওপেনহাইমারের সঙ্গে সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় থাকা সিনেমাগুলো হলো- ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ট্রো’, ‘পাস্ট লাইভস’, ‘পুর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট।’

 

এদিকে অস্কারের ৯৬তম আসরে মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে নাজরিন চৌধুরী পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু।

’ এটি প্রযোজনা করেছেন সারা ম্যাকফারলেন। এতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো। চলচ্চিত্রটির গল্প যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের বাসিন্দা র‌্যাচেল নামের একজন সিঙ্গেল মাকে কেন্দ্র করে যার দুই সন্তান আছে। তিনি পেশায় ওয়েট্রেস।
আরকানসাসে গর্ভপাত নিষিদ্ধ থাকায় অন্যত্র গিয়ে এই প্রক্রিয়া সম্পন্নের জন্য টাকা জোগাড় করতে হবে। এই নিয়েই গল্প  ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’-এর।

 

বাংলাদেশি মা-বাবার সন্তান নাজরিন চৌধুরী একাধারে চিত্রনাট্যকার, অভিনেত্রী, লেখক, নাট্যকার ও টেলিভিশন প্রযোজক। তাঁর জন্ম ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম লন্ডনে। কিংস কলেজ লন্ডন থেকে বায়োমেডিক্যাল সায়েন্সে বিএসসিসহ স্নাতক ডিগ্রি পেয়েছেন।

এরপর নর্দার্ন ফিল্ম স্কুল থেকে চিত্রনাট্য লেখায় এমএ সম্পন্ন করেন তিনি। তার রেডিও নাটক ‘মিক্সড ব্লাড’ ২০০৬ সালে রিচার্ড ইমিসন অ্যাওয়ার্ড জেতে। নিজের প্রথম উপন্যাস ‘মাই ইংল্যান্ড’-এর জন্য আর্টস কাউন্সিল ইংল্যান্ড থেকে অনুদান পান তিনি।

 

নাজরিন চৌধুরীর লেখা প্রথম চিত্রনাট্য ‘স্কাম’ ব্রিটিশ প্রতিষ্ঠান ডিএনএ ফিল্মস আয়োজিত প্রতিযোগিতায় ‘ফোকাস অন ট্যালেন্ট’ পুরস্কার পেয়েছে। তাঁর ঝুলিতে আরও আছে ব্রিটেনের চ্যানেল ফোর ড্রামা অ্যাওয়ার্ড।

৯৬তম অস্কার বিজয়ীদের হাতে সোনালি ট্রফি তুলে দেওয়া হবে আগামী ১০ মার্চ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন।