NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

মুক্তি পেয়েই বক্স অফিস দখলে নিল মহেশের ‘গুন্টুর কারাম’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৯ পিএম

>
মুক্তি পেয়েই বক্স অফিস দখলে নিল মহেশের ‘গুন্টুর কারাম’

১২ জানুয়ারি মুক্তি পেয়েছে মহেশ বাবুর প্রত্যাশিত চলচ্চিত্র ‘গুন্টুর কারাম’। প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসেও দারুণ শুরু করেছে সিনেমাটি। প্রথম দিনেই ভারতে ৪০ কোটির গণ্ডি অতিক্রম করেছে এটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, মুক্তির প্রথম দিন ভারতে ৪১.৩০ কোটি রুপি আয় করেছে মহেশের ‘গুন্টুর কারাম’।

 শুক্রবার তেলুগুতে ৭০ শতাংশ আসন দখল ছিল সিনেমাটির।

 

1
‘গুন্টুর কারাম’-এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

এদিকে সিনেমাটির নির্মাতারা এক্সে (টুইটার) দাবি করেছেন যে, ‘গুন্টুর কারাম’ প্রথমদিন বিশ্বব্যাপী ৯৪ কোটি রুপি আয় করেছে। আঞ্চলিক সিনেমা হিসেবে যা সর্বকালের রেকর্ড!

প্রতিবেদন অনুসারে, ‘গুন্টুর কারাম’ আল্লু অর্জুনের চলচ্চিত্র ‘পুষ্পা : দ্য রাইজ’-এর তেলুগু অঞ্চলের উদ্বোধনী আয়কেও ছাড়িয়ে গেছে। পুষ্পা মুক্তির প্রথম দিন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৩৫.৫০ কোটি রুপি আয় করেছিল।

তবে পুষ্পার রেকর্ড ভাঙলেও প্রভাসের ‘আদিপুরুষ’ এবং ‘সালার’কে হারাতে পারেনি মহেশের সিনেমাটি। আদিপুরুষ তেলুগু অঞ্চলে প্রথম দিন ৪৮.৫ কোটি রুপি আয় করলেও ‘সালার’ ৬৭.১ কোটি রুপি আয় করেছিল।

 

ত্রিবিক্রম শ্রীনিবাসের চিত্রনাট্য ও পরিচালনায় মহেশ বাবু ছাড়া ‘গুন্টুর কারাম’-এ অভিনয় করেছেন শ্রীলীলা এবং পূজা হেগড়ে। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থামন।

পিএস বিনোদের চিত্রগ্রহণে সিনেমাটির সম্পাদনা করেছেন নবীন নুলি। সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার ব্যানারে ‘গুন্টুর কারাম’ প্রযোজনা করেছেন সূর্যদেবরা নাগা ভামসি এবং এস সাই সৌজন্যা। ‘অথাদু’ এবং ‘খালেজা’-এর পর ‘গুন্টুর কারাম’ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস এবং মহেশ বাবু। আগের দুটি সিনেমাই বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল।